০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রানা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কাটার দায়ে মো. রানাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রানা মাটিরাঙ্গার মিস্ত্রিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। পাহাড় কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও পাহাড় কাটা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, পাহাড় কাটা পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ। তাই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬