০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিশ্ব কন্যাশিশু দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবমিনা শারমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা রাবেয়া খাতুন এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সুস্থভাবে বেড়ে ওঠার অনুকূল পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের মেধা, প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটাতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী কন্যাশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

বিশ্ব কন্যাশিশু দিবস পালিত

প্রকাশিত : ০৪:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬