০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের যথাযথ শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ বিকাশের পথে বাধা সৃষ্টি করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হলে তাদের সমান সুযোগ দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, বৈষম্যহীন ও শিশুবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ কারী কন্যাশিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ০৪:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬