০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ফরিদপুরে ৯৪টি পূজামণ্ডপে অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার (১২ অক্টোবর) ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন পৌরসভার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান।

সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ ও অয়ন সাহা। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ জেলায় যুগ যুগ ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে এবারও শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, দুর্গাপূজা আনন্দময় ও শান্তিপূর্ণ করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কোনো অপশক্তি যেন বিভেদ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পূজার উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

৯৪টি পূজামণ্ডপে অনুদান

মতবিনিময় সভা শেষে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে ৯৪টি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি মন্দিরে ১০টি করে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করা হয়।

সভায় জানানো হয়, দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. তানজিলুর রহমান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

ফরিদপুরে ৯৪টি পূজামণ্ডপে অনুদান

প্রকাশিত : ০৫:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬