০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বার্তা নওগাঁয়

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, দুর্যোগবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন। এতে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ভূমিকম্পের সময় করণীয়, অগ্নিনির্বাপণ পদ্ধতি, বাসাবাড়িতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণ এবং গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল তুলে ধরা হয়।

মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় দ্রুত ও নিরাপদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে উপস্থিত ব্যক্তিদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, প্রশিক্ষণ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

পরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আলোচনায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, নিয়মিত প্রশিক্ষণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মনে করেন, দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বরেকর্ড গড়লেন লিটন

দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বার্তা নওগাঁয়

প্রকাশিত : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬