০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পারমাণবিক স্থাপনায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইরান

আগামী নভেম্বরে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর, সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইরান। এ প্রস্তুতির অংশ হিসেবে দেশটির পারমাণবিক স্থাপনা-সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে।

একই সঙ্গে, প্রতিবেশী দেশগুলোতে স্থল অভিযান চালানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন ইরানের কয়েকজন কর্মকর্তা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট চিত্রে, ইরানের পারমাণবিক স্থাপনা ও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিরক্ষা জোরদারের তৎপরতা দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনসাধারণের প্রস্তুতির দিকেও নজর দেওয়া হচ্ছে।

কিন্ডারগার্টেনের শিশুদের যুদ্ধের গল্প পড়ে শোনাতে আধাসামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষকে আকাশ প্রতিরক্ষার অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মধ্যস্থতাকারীদের কাছে তেহরান জানিয়েছে, সংঘাত আবার শুরু হলে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে তারা। এর মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার চেষ্টাও থাকতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া সৌদি আরবকেও সতর্ক করেছে ইরান। দেশটির তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে রিয়াদকে জানিয়েছে তেহরান।

তবে এসব সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে ইরানের আনুষ্ঠানিক বক্তব্য কিংবা নির্দিষ্ট কোনো সময়সূচি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে গড়াবে কি না, তা এখনো অনিশ্চিত।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পারমাণবিক স্থাপনায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইরান

প্রকাশিত : ০৪:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬