০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেসির রেকর্ড ভেঙে দিয়েছেন আরলিং হালান্ড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। তবে সেই ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসির রেকর্ড ভেঙে দিয়েছেন আরলিং হালান্ড। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতার ইতিহাসে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

গতকাল বুধবার মেসির এ রেকর্ড ভেঙে দেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। একইসঙ্গে ভেঙে দিয়েছেন ইতিহাদে মেসির বন্ধু সার্জিও আগুয়েরোর রেকর্ডও।

প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের আট মিনিটে ইলিমান এনদিয়ায়ের ক্রস থেকে হেডে গোল করেন হালান্ড। এতে ম্যাচে ফেরার আশা পায় সিটি। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও গোলটি ছিল বিশেষ।

২৬ বছর ৮৫ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ৬০ গোল পূর্ণ করেন হালান্ড। মেসি এই কীর্তি গড়েছিলেন ২৬ বছর ৮৬ দিন বয়সে। অর্থাৎ আর্জেন্টাইন মহাতারকার চেয়ে এক দিন কম বয়সে রেকর্ডটি নিজের করে নেন হালান্ড।

চ্যাম্পিয়ন্স লিগে ৬০তম গোলটি এসেছে প্রতিযোগিতাটিতে নিজের ৬০তম ম্যাচেই। যার মধ্যে ম্যানচেস্টার সিটির হয়েই ৩৭টি গোল করেছেন ৪১ ম্যাচে। এর মাধ্যমে সিটির কিংবদন্তি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকেও ছাড়িয়ে গেছেন তিনি। আগুয়েরো ইতিহাদে ৬৪ ম্যাচে করেছিলেন ৩৬ গোল।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ৬০ ম্যাচে সবচেয়ে বেশি গোলের তালিকায় হালান্ডের ধারেকাছেও নেই অন্যরা। তার পরের অবস্থানে থাকা রুদ ফন নিস্টেলরয়ের গোল ৪৮টি। হ্যারি কেইনের ৪৫, কিলিয়ান এমবাপের ৪০ এবং মেসি ও রবার্ট লেওয়ানডস্কির গোল ৩৯টি।

_Rakib_

জনপ্রিয়

মেসির রেকর্ড ভেঙে দিয়েছেন আরলিং হালান্ড

প্রকাশিত : ০১:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬