০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে মরিচা বাজারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকাবাসী শত শত নারী পুরুষ অংশ নেন।এসময় বক্তব্য রাখেন, নাগবাড়ি সাবেক ইউপিসদস্য আব্দুস সামাদ,ইউপিসদস্য মোশারফ হোসেন,নাগবাড়ি ইউনিয়ন যুবদল সভাপতি আ: বাছেদ,উপজেলা কৃষকদল নেতা আবুল কাশেম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি জবেদ আলী ও বিথি আক্তার নাছিমাকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা আটক করে। পরে স্থানীয় মাতব্বরদের উদ্যোগে শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুচলেকা দিয়ে ছাড়া পান জবেদ আলী ও বিথি।এ ঘটনার পর জবেদ আলী ও বিথি টাঙ্গাইলর আদালতে স্থানীয় মাতাব্বরসহ এলাকাবাসীর নামে পৃথক দুটি মামলা করে এলাকাবসীদের হয়রানি করছে বলে মানববন্ধনে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

তারা অসামাজিক কর্মকাণ্ড বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬