০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৬৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এন আবছার, ক্ষেত্রমোহন রোয়াজা, নারায়ন ত্রিপুরা, কুহেলী দেওয়ান, তাসলিমা সিরাজ সীমা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী, ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জেলা পরিষদ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান পূজামণ্ডপগুলোর আয়োজন ও ব্যবস্থাপনায় সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও আনন্দের সঙ্গে পালন করবেন এটাই প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্গাপূজা উদযাপনে পূজামণ্ডপ পরিচালনা কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬