০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত!

ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

নানা আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) সকালের দিকে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের গোপাল জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন ।

পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোপাল জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।

এসময় শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সদর উপজেলা নিবার্হী অফিসার আসমা বিনতে রফিক, সদর থানার সাব ইন্সপেক্টর আরিফ আহমেদ,জেলা পূজা উদযাপন ফন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত দে সহ জেলা পূজা উদযাপন ফন্টের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় শহরের বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে রঙবেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং প্রতীকী পূজামণ্ডপের সাজে শিশু ও পুণ্যার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে ৮ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত!

প্রকাশিত : ০৫:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬