সিরাজগঞ্জের পাইকারি ও খুচরা সবজির বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে তারা সিরাজগঞ্জ পৌর সবজির আড়তে অভিযান চালান। এরপর সেখানে বাজার তদারকি করে অভিযান চালান শহরের খুচরা সবজির বাজারে। সেখানে ক্রয় রশিদ যাচাই, বিক্রয় তালিকা প্রদর্শন, ক্রয় ও বিক্রয়ের মধ্যে পার্থক্য যাচাই করেন এবং একাধিক ব্যবসায়ীকে বিক্রয় তালিকার সঙ্গে বিক্রয় মূল্যের মিল না থাকায় এবং কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় জরিমানা করেন।
এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. সোহেল শেখ জানান, পাইকারি ও খুচরা বাজারে সবজির দামের বিশাল ফারাকের তথ্য আসেল। এরপরেই সবজির বাজারে অভিযান পরিচালনা করার সিধ্যান্ত নেই। আজ মূলত ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। তারপরও একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে। অভিযানে জেলা প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
প্রসঙ্গত, সদ্য সিরাজগঞ্জের পাইকারি সবজির আড়ত ও খুচরা বাজারের সবজির দামের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য ও আড়ৎ থেকে আধা কিলোমিটার দূরত্বের খুচরা বাজারে গিয়ে সবজির দাম হয়ে যাচ্ছে দ্বিগুণ ।
ডিএস./



















