০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলায় অভিনয়ে আমার চেয়ে কেউ এগিয়ে নেই : ঋত্বিক

অভিনয়ে তিনি যে পাকা, তাতে চুল পরিমাণ সন্দেহ নেই কারোর। টলিউড তো বটেই, দুই বাংলা মিলিয়েও ঋত্বিক চক্রবর্তীর অভিনয়গুণ আলাদা করা যায়। ফলে, দুই বাংলাতেই তার ভক্ত-দর্শক রয়েছেন।

দর্শক-সমালোচকরা তো জানেনই তিনি কেমন অভিনেতা। তবে ঋত্বিক নিজেও আত্মবিশ্বাসী, তার চেয়ে অভিনয়ে ভালো কেউ নেই। টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, এই সময়ের এমন তিনজন অভিনেতার নাম বলতে, যারা তার চেয়ে অভিনয়ে এগিয়ে রয়েছেন, যাদের দেখে হিংসে হয়।

এ প্রশ্নের জবাবে এক মুহূর্তও না ভেবে ঋত্বিক বলেন, ‘আমাদের এই সময়ে কেউ আমার চেয়ে এগিয়ে নেই। আমার সমান কিংবা আমার চেয়ে একটু পিছিয়ে আছে। আমার চেয়ে এগিয়ে কেউই নেই।’

তাহলে অতীতে? মানে, যেসব অভিনেতা ছিলেন, কিন্তু এখন নেই। তাদের মধ্য থেকে তিনজনের নাম জানতে চাওয়া হলে ঋত্বিক উল্লেখ করেন রবি ঘোষ, তুলসী চক্রবর্তী ও কালী ব্যানার্জির নাম।

ঋত্বিক চক্রবর্তী মনে করেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্রমশ ‘নায়ক’দের চেয়ে অভিনেতার কদর বাড়ছে। তিনি বলেন, ‘প্রচলিত কমার্শিয়াল সিনেমাগুলো তেমন আসছে না। তার মানে, ওই হিরোদের দিয়েও সিনেমাগুলো চালানো যাচ্ছে না। এর মধ্য থেকে একটা বিষয় স্পষ্ট, অভিনেতা লাগবেই। এখন ভালো অভিনেতা যদি খুঁজে বের করতে না পারো, তাহলে ইন্ডাস্ট্রির ক্ষতিই হবে।’

সেপ্টেম্বরেই সৃজিত মুখার্জির ‘উইঙ্কল টুইঙ্কল’ দিয়ে প্রশংসিত হয়েছেন ঋত্বিক। দুর্গাপূজায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দ্য একেন : কেরালায় কুরুক্ষেত্র’। এর নাম ভূমিকায় আছেন অনির্বাণ চক্রবর্তী। আর এতে এক উগ্রপন্থীর চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক।

ডিএস./

জনপ্রিয়

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক বাঁশখালীর যাত্রী

বাংলায় অভিনয়ে আমার চেয়ে কেউ এগিয়ে নেই : ঋত্বিক

প্রকাশিত : ১২:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬