০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
উপজেলা বাস্তবায়নের ঘোষণা সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের, কেরানীহাটে চার লেন সড়ক ও পর্যটন পার্ক নির্মাণের আশ্বাস

উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে কেরানীহাটে মহাসমাবেশ, জনতার ঢল

চট্টগ্রামের সাতকানিয়ায় উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে স্মরণকালের বৃহত্তম শোডাউন ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে কেরানীহাট চত্বর।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সাতকানিয়ার কেরানীহাট চত্বরে আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।

মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি বলেন, উত্তর সাতকানিয়া উপজেলা গঠনের পর এ অঞ্চলের জনগণ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

এ সময় তিনি কেরানীহাট এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট অংশ চার লেনে উন্নীত করার কাজ শিগগিরই শুরু করা হবে বলে জানান । পাশাপাশি উত্তর সাতকানিয়ায় একটি পর্যটন পার্ক নির্মাণেরও ঘোষণা দেন তিনি।

মহাসমাবেশে উত্তর সাতকানিয়ার অন্তর্ভুক্তির দাবিতে বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া ও খাগরিয়া ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে যোগ দেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে কেরানীহাট এলাকা।

উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। স্থানীয়দের প্রত্যাশা, নতুন উপজেলা প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছাবে এবং এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা, উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার প্রসার ঘটবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক বাঁশখালীর যাত্রী

উপজেলা বাস্তবায়নের ঘোষণা সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের, কেরানীহাটে চার লেন সড়ক ও পর্যটন পার্ক নির্মাণের আশ্বাস

উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে কেরানীহাটে মহাসমাবেশ, জনতার ঢল

প্রকাশিত : ০১:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬