০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপি’র নির্দেশনা

তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আজ পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিবর্র্গ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্র বিশেষে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে। যা ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতংক ও ভীতি সৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আঁতশবাজি ও পটকা ফোটানো হয়। যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু ঢাকা মেট্রোপলিটন এলাকায় নাগরিকবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি মোঃ আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছি। এই আদেশ তাজিয়া মিছিল চলাকালীন বলবৎ থাকবে।’

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপি’র নির্দেশনা

প্রকাশিত : ০৩:২১:১২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭