০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

আগামীকাল লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস’র একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহ্ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবে।
প্রেস সচিব আরো জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
রাষ্ট্রপতি আগামী ২৯ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে ধারনা করা হচ্ছে।
৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি হামিদ এর আগে গত এপ্রিলে একই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকোমা রোগে ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময় থেকে লন্ডনে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

আগামীকাল লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য

প্রকাশিত : ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭