০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। মরহুমার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শীলা ইসলাম দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন। এর আগে, জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যানসারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তাঁর। তিনি লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।

ট্যাগ :

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা আর নেই

প্রকাশিত : ১২:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭