০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

খালেদা বৃহস্পতিবার আদালতে যাবেন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার দুপরে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা ১১টার দিকে তিনি আদালতে পৌঁছাবেন বলেও জানান সানাউল্লাহ মিয়া।

পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদপ্ততরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে।

মামলা দুইটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্য আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের পুনরায় জেরার জন্য দিন ধার্য রয়েছে।

বিদেশে অবস্থানকালে গত ১২ অক্টোবর মামলাটি দুটিতে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এরপর দেশে ফেরার পরদিন গত ১৯ অক্টোবর দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া। আদালত এক লাখ টাকা মুচলেকায় দুইজন জামিনদারের জিম্মায় তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তিনি আদালতে অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবে না বলেও জামিনের শর্তে উল্লেখ করেন। এরপর ওইদিন তিনি অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ঘণ্টাব্যাপী বক্তব্য দেন। তবে তার বক্তব্য শেষ হয়নি।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট খালেদাসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলা করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

খালেদা বৃহস্পতিবার আদালতে যাবেন

প্রকাশিত : ০৩:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭