০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

চিকিৎসা শেষ লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শনিবার রাতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি হামিদকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

গত ২১ অক্টোবর রাষ্ট্রপতি লন্ডনে যান। সেখানে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

উল্লেখ্য, ৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এর আগে গত এপ্রিলেও চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১২:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭