০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ভোটের দিন প্রাইভেট কার না চালানোর সিদ্ধান্ত

ঢাকার দুই সিটির নির্বাচনে প্রাইভেট কার না চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই অন্যান্য যানবাহনের মতো ভোটের আগে ও পরে ১৮ ঘণ্টা বন্ধ থাকবে প্রাইভেট কার।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন।

৩১ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি ভোটের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম এবং অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/র‌্যাব/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আসন্ন ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

ভোটের দিন প্রাইভেট কার না চালানোর সিদ্ধান্ত

প্রকাশিত : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০