০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

মুজিববর্ষে টেলিফোন সংযোগ ফ্রি

মুজিববর্ষ উপলক্ষে বিটিসিএল বিনা টাকায় নতুন টেলিফোন সংযোগ ও পুনঃসংযোগ দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া ২০১৯ সালের ১৬ আগস্ট থেকে টেলিফোনের লাইন রেন্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বিটিসিএলের কল রেট আনলিমিটেড প্রতিমাসে মাত্র ১৫০ টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কল রেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে। সরকার বিটিসিএলকে আধুনিক ও লাভজনক করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

সরকারি দলের সদস্য নাছিমুল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত মেয়াদে টেলিকমিউকেশন নেটওয়ার্ক ডেভেলমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

মুজিববর্ষে টেলিফোন সংযোগ ফ্রি

প্রকাশিত : ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০