১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

খালেদার মুক্তির ২টি পথ খোলা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য দু’টি পথ খোলা আছে। একটি হলো তাকে আইনি প্রক্রিয়ায় লড়াই করে জামিন নিতে হবে। অন্যটি হলো প্যারোলে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। ওনারা সেটা করেননি।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতি অনুরোধ করে হানিফ বলেন, ‘আপনারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করেন। আপনারা রাজনীতি করছেন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে সরকারের কাছে আবেদন করেন যদি আইনসিদ্ধ হয় তাহলে সরকার বিবেচনা করবে। কিন্তু টেলিভিশনে বক্তব্য দিয়ে নোংরা রাজনীতি করবেনে এটা দেশবাসী দেখতে চাই না।’

হানিফ বলেন, ‘বিএনপির ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি না করে মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমি অবাক হই রাজনীতি কারা করছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। আমরা মনে করি একটি দলের শীর্ষ নেত্রী হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে কারাবিধান অনুযায়ী চিকিৎসা পাওয়ার সুযোগ আছে। সে অনুযায়ী তাকে চিকিৎসাও দেওয়া হচ্ছে।’

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশান অব চুয়াডাঙ্গা (ডুসাক) বৃত্তি প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

খালেদার মুক্তির ২টি পথ খোলা: হানিফ

প্রকাশিত : ০২:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০