০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক কাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করবে।

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাতে অংশ নেবে। তিনি দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন, কারা কারা বৈঠকে অংশ নেবেন।

মূলত গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

এদিকে, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে দেশে ফিরলে দলটির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর একে একে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীর ডোমার বিএডিসি খামারে এবারে আড়াই হাজার মেঃটঃ আলু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক কাল

প্রকাশিত : ০২:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬