১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

খুলনা থেকে মোংলা পোর্টে ট্রেন যাবে এ বছরেই: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত নির্মাণাধীন নতুন রেলপথের কাজ শেষ ?করে ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে। শনিবার রূপসা রেলসেতু নির্মাণের জায়গা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। রেলমন্ত্রী বলেন, সমস্যাগুলো শেষ করে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে। মন্ত্রী বলেন, এ রুট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোংলা বন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্য পরিবহন করে সহজেই সারাদেশে পৌঁছানো যাবে। পোর্ট ব্যবহার করে নেপাল, ভুটান, ভারত আমাদের সাথে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করার সুযোগ পাবে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। রেলপথমন্ত্রী এসময় বাংলাদেশ রেলওয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ২০২২ সালে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু, পদ্মাসেতু চালুর দিন রেল চালু এবং এ বছর এ প্রকল্প চালু হলে রেলওয়েতে আমূল পরিবর্তন ঘটবে। পরে মন্ত্রী রুট ধরে খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত পরিদর্শন করেন। খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটি ৬৪ কিলোমিটার ব্রডগেজ লাইন। এর মাধ্যমে মোংলা পোর্টের সঙ্গে সংযোগ স্থাপন হবে, সুন্দরবনে অধিক পর্যটক আসার সুযোগ পাবে?। এ পর্যন্ত এ প্রকল্পের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেল?ওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

খুলনা থেকে মোংলা পোর্টে ট্রেন যাবে এ বছরেই: রেলমন্ত্রী

প্রকাশিত : ১২:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১