১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ৫৪৬২ জন

গত ২৪ ঘণ্টায় পৃথক ৩২টি ফ্লাইটে দেশে ফিরেছেন সর্বমোট পাঁচ হাজার ৪৬২ জন যাত্রী। এর মধ্যে যুক্তরাজ্য থেকে আসা নতুন ২৮ জনকে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকি পাঁচ হাজার ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ নিয়ে যুক্তরাজ্য থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা যাত্রীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৩২৭ জনে। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইকে-৫৮২ ফ্লাইটের পাঁচজন, কিউআর ৬৪০ ফ্লাইটের সাতজন, এসবি-৮০৪ ফ্লাইটের তিনজন, টিকে-৭১২ ফ্লাইটের পাঁচজন, এসবি-৩৫৮০ ফ্লাইটের তিনজন, এলএলএল ফ্লাইটের একজন এবং ইকে ৫৮৪-ফ্লাইটের দুইজনসহ মোট ২৮ জনকে আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়। পরে তাদের পছন্দমাফিক সরকার নির্ধারিত আবাসিক হোটেলে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ৫৪৬২ জন

প্রকাশিত : ১২:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১