১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

হোমনা পৌরসভার ৪৪ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা

কুমিল্লার হোমনা পৌরসভার ২০২১-’২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই মঙ্গলবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই বারের নির্বাচিত মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম তার দ্বিতীয় মেয়াদের প্রথম এবং পৌরসভার ১৯তম বাজেট ঘোষণা করেন। ৪৪ কোটি ২২ লাখ ৭ হাজার ১৯৬ টাকা ১১ পয়সা আয় এবং ৪৩ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় ও ২৭ লাখ ৯ হাজার ১৯৬ টাকা ১১ পয়সা সমাপনী স্থিতি রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট বক্তৃতায় মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, হোমনা পৌরসভা হবে সকলের স্বপ্নের শহর। সকলের সহযোগিতায় হোমনা পৌরসভাকে স্বাস্থ্যসম্মত আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মেয়র।

এসময় উপস্থিত ছিলেন- সচিব মো. শাহাদাৎ হোসেন, পৌর প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন ও আবুল কালাম আজাদ ভূঁইয়া, হিসাব রক্ষক মো. বিল্লাল হোসেন, প্রধান সহকারী মো. আবদুল মুন্নাফ, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, কাউন্সিলর আবুল কালাম আজাদ, সুকিয়া বেগম, মো. বিল্লাল হোসেন, মো. আবুল হোসেন, মো. শফিকুল ইসলাম সবু, মো. মোন্নাফ মিয়া, মো. কামাল হোসেন জামাল, আবদুল কাদির, মো. সোবহান মিয়া, শিল্পী বেগম, ফাতেমা বেগম, সাংবাদিক, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

হোমনা পৌরসভার ৪৪ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত : ১২:০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১