০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দেশ পরিকল্পিত পথে এগিয়ে চলছে

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • 159

নানা সমস্যার মধ্যেও দেশ পরিকল্পিত পথেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, সামাজিক প্রতিষ্ঠান ও পুঁজি হিসেবে সাংবাদিক পেশাদারিত্বের প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। তাদের সহায়তা করতে পারাই দেশকে সহায়তা করা।

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত দিনব্যাপী বিনা মূল্যে হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলেই হবে না, একটা দেশের সামাজিক পুঁজি ও প্রতিষ্ঠান যত শক্তিশালী হয়, সে দেশের সামাজিক পরিবর্তন তত দ্রুত হয়। সামাজিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ায় বহু দেশেই জনপ্রিয় অনেক সরকারকেই ফেলে দেয়া হয়েছে। এজন্য মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও আধুনিক চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সামাজিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব স্বাগত বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন ইনসাফ বারাকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয়

সংসদীয় কমিটির সভাপতি হলেন পাবনা-২ আসনের এমপি সেলিম রেজা হাবিব

দেশ পরিকল্পিত পথে এগিয়ে চলছে

প্রকাশিত : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২