১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অবশেষে ৬৬ বছর পরে নখ কাটলেন তিনি! (ভিডিও)

শ্রীধর চিল্লাই ৬৬ বছর পরে সেই নখ কেটে ফেললেন। তিনি ৬৬ বছর ধরে বাড়িয়ে গিয়েছেন তার বাম হাতের নখ

বিশ্বের সবচেয়ে লম্বা নখের অধিকারী একজন ভারতীয়৷ তার হাতের নখ লম্বায় ৯ মিটার। প্রায় ৬৬ বছরেরও বেশি সময় ধরে বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা হয়েছে তার বাম হাতের নখগুলি৷ বয়স তার ৮২ বছর।

এতদিন পরে বিশ্ব রেকর্ড গড়া সেই শ্রীধর চিল্লই কেটে ফেললেন তার বিশ্বখ্যাত নখ। এক নখ কাটার উৎসবের দিন তিনি বহুদিনের লালিত নখ কেটে ফেলেছেন৷ সেই মূহুর্ত রেকর্ডও করা হয়েছে।

যে নখের জন্য তিনি পৃথিবীর কাছে পরিচিত হয়েছিলেন সেই নখ কেটে ফেলাটাও একটা রেকর্ডই বলা যায়। ভারতের পুনে থেকে এই নখ কাটার উৎসবের অংশ নিতে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্ক৷ রিপ্লে’স বিলিভ ইট অর নট যাদুঘরের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই তার নখ সংরক্ষণ করা থাকবে।

অনুমান করা হচ্ছে যে তার নখগুলির মিলিত দৈর্ঘ্য ৯০৯.৬ সেন্টিমিটার৷ তার বুড়ো আঙুলের নখটিই সবথেকে লম্বা৷ এটির দৈর্ঘ্য ১৯৭.৮ সেন্টিমিটার৷ ২০১৬ তেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড এ বিশ্বের একহাতের সবথেকে বড় নখের অধিকারী হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন শ্রীধর৷

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের রিপ্লে’স বিলিভ ইট অর নট মিউজিয়ামে সংরক্ষিত থাকবে তার নখ৷ যারা এই যাদুঘরে যাবেন বেড়াতে তারাই দেখতে পারবেন৷ দর্শকদের জন্য প্রদর্শিত থাকবে শ্রীধরের বিশ্বখ্যাত সবথেকে লম্বা নখগুলি৷

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশেষে ৬৬ বছর পরে নখ কাটলেন তিনি! (ভিডিও)

প্রকাশিত : ০২:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮