১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

সুপার লিগে বাংলাদেশ

নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়ায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল একরকম নিশ্চিতই ছিল টাইগার যুবাদের ৷ তবে ম্যাথমেটিকালি কিছু সমীকরণ বাকি ছিল ৷ তবে গতকাল পাকিস্তান জিম্বাবুয়েকে হারিয়ে তা মিলিয়ে দিয়েছে।

জিম্বাবুয়ের যুবাদের বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। আর এতেই নিশ্চিত হয়ে গেছে গ্রুপ ‘সি’ থেকে কোন দুই দল যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। এখনও পর্যন্ত ‘সি’ গ্রুপে দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। যেখানে বাংলাদেশ ও পাকিস্তান জিতেছে নিজেদের দুই ম্যাচেই, অন্যদিকে পরাজয়ের বৃত্তেই রয়েছে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড।

যার ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের যুবাদের। তবু বাকি গ্রুপ সেরার লড়াই। আর সেজন্য আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় পচেফস্ট্রুমে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই খেলতে পারবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

সুপার লিগে বাংলাদেশ

প্রকাশিত : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০