০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

যশোর মাদকসহ আটক ৩

র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৬) অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে মেহেরপুর জেলার রাজনগর গ্রামের সাত্তার মন্ডলের ছেলে শামিরুল মন্ডল (২৮) একই জেলার বারাতি বাজার গ্রামের মোহর আলীর ছেলে রিপন আলী (২৫) ও চুয়াডাঙ্গা জেলার উক্ত গ্রামের মৃত খোদা বক্সের ছেলে আসান (৫০)। র‌্যাব-৬ স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মো. আনিস-উজ-জামান ও যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইনের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তারা মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল মান্দারতলা গ্রামের জনৈক তরিকুল ইসলামের বাড়ীর উত্তর পার্শ্বে মাগুরা টু ঢাকা গামী হাইওয়ে রাস্তার উপর ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসায়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশী করে ওই তিন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৭ বোতল ফেনসিডিল, ও ৪০ কেজি গাঁজাসহ ট্রাকটি আটক করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

যশোর মাদকসহ আটক ৩

প্রকাশিত : ১২:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১