১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

১৪৪ ধারা ভঙ্গ করে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আদালত থেকে জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে শুক্রবার সকালে শরীয়তপুরের সখিপুর থানার বাহেরচর রহিম আলী বেপারীকান্দি গ্রামের মালেক বেপারীর বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও মালেক বেপারী জানান, প্রতিবেশী মিতা বেগমদের সাথে দীর্ঘদিন ধরে মালেক বেপারীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ১০টায় মিতা বেগমের নেতৃত্বে মোঃ মাহাবুব বেপারী, শাহিন হাউদ, মহিউদ্দিন বেপারী, কাদির বেপারীসহ ১০/১২জন মিলে রাম দা, ছনদা, টেটা, লাঠিশোটাসহ দেশীয় অ¯্র নিয়ে হামলা চালিয়ে মালেক বেপারীর ২টি বসতঘর ভাংচুর ও নগদ ২লাখ টাকা ও স্বর্নলংকারসহ ঘরের মূলবান জিনিসপত্র নিয়ে যায়। এসময় হামলাকারীরা ফলের গাছসহ ২০টি গাছ কেটে নষ্ট করেছে। এসময় তাদের বাধা দিলে হামলাকারীরা মালেক বেপারী, তার স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে ফাতেমা বেগমকে মারধর করে গুরুতর আহত করে। মালেক বেপারী জানান, ৪৭নং বাহেরচর কদমতলী মৌজায় বিআরএস জরীপে ৪৭৫ নং খতিয়ান ৬৬০ নং দাগে মোট ৭৪ শতাংশ জমি মালেক বেপারীর পৈত্রিক সম্পত্তি ও সাবকবলা দলিল মূলে ক্রয় করা সম্পত্তি। প্রায় ৩০বছর ধরে মালেক বেপারী সেখানে ভোগদখলে রয়েছেন। মিতা বেগম জোর পূর্বক উক্ত সম্পত্তি দখল করতে চায়। তাই তিনি আদালতে মিস পিটিশনের মামলা করলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত ১৪৪/১৪৫ ধারা জারি করে। তিনি আরো বলেন, মিতা বেগম ও তার লোকজন আদালতের নিয়ম না মেনে আমার বাড়িঘর ভাংচুর, লুটপাট ও আমাদের উপর হামলা চালায়। স্থানীয় মেহেদী হাসান ও কুদ্দুছ বেপারী বলেন, দীর্ঘদিন যাবত মালেক বেপারীর সাথে মিতা বেগমের জমি নিয়ে ঝামেলা চলে আসছে। শুক্রবার সকালে মিতা বেগম অনেক লোকজন নিয়ে মালেক বেপারীর বাড়িতে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুর করে এবং তাদের আহত করে। এ বিষয়ে মিতা বেগম বলেন, আমি বাড়িঘরে হামলার বিষয়ে কিছুই জানিনা, ঐ সম্পত্তি আমাদের। মালেক বেপারী জোর করে সম্পত্তি ভোগদখল করতে চায়। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১৪৪ ধারা ভঙ্গ করে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত : ০৪:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১