০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

রূপগঞ্জে ৩ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৩ই-ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বেরিবাধ, মোগরাকুল ও বরাবো এলাকার প্রায় তিনশ বাড়ীর অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ও ২০০ ফিট বিতরণ লাইন উচ্ছেদ করেন তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ।
এসময় তাৎক্ষনিক ৫০,হাজার টাকা বকেয়া আদায় ও বকেয়া থাকার কারনে ৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিচ্ছিন্ন অভিযানে এসময় উপস্থিত ছিলেন প্রকৌ. মো. রিয়াজুল ইসলাম, উপব্যবস্থাপক, শাহিনুজ্জামান, সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী কাজী সাইফুর রহমান, সুপারভাইজার, ফায়জুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে ও বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে সেখান থেকে শত শত অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে স্থানীয় চক্ররা। অবৈধ সংযোগের ফলে তিতাস গ্যাস কোম্পানি কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
সোমবার দুপুরে তারাবো পৌরসভার বেরিবাধ, মোগরাকুল ও বরাবো এলাকায় তিতাস গ্যাস কোম্পানির বিচ্ছিন্নকারী টিম অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ কাজ শুরু করে। এসময় প্রায় তিনশ বাড়ীর অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২০০ ফুট বিতরণ লাইন উচ্ছেদ করা হয় ।

তিনি আরো বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান আমাদের অব্যাহত রয়েছে। এখনো সময় আছে যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন তারা নিজেরা নিজেদের গ্যাস সংযোগ গুলো বিচ্ছিন্ন করে দিন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

দেশজুড়ে প্রসংসায় ভাসছেন চট্টগ্রামের আলোচিত এসপি মাসুদ আলম

রূপগঞ্জে ৩ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ০৬:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২