০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ফতুল্লায় আগুনে পুড়ল ৩০ ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশঙ্কা, এ ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। অনেক ব্যবসায়ী ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউন পরিচালনা করতেন।

সোমবার (১২ অক্টোবর) ভোরে ফতুল্লার বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকদের ভাষ্য, একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক গোডাউন আগুনের গ্রাসে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক ইমরান হোসেন বলেন, আগুন লাগার পর তা দ্রুত আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় গোডাউনে মজুদ করা ঝুটের কাপড় রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি গোডাউনে আনুমানিক ৫ থেকে ২০ লাখ টাকার ঝুটের কাপড় মজুদ ছিল। সেই হিসাবে ৩০টি গোডাউনের মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ বড় অঙ্কে পৌঁছাতে পারে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তিনটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিস্তারিত তথ্য প্রয়োজন।

জনপ্রিয়

টানা ৫ দিন ব্যাংক-শেয়ারবাজার বন্ধ থাকবে

ফতুল্লায় আগুনে পুড়ল ৩০ ঝুটের গোডাউন

প্রকাশিত : ০২:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬