০১:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেওয়ার পক্ষে ইসি

সিটি করপোরেশন নির্বাচনে সীমিত আকারে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আইন সংস্কার কমিটি। কমিশনার কবিতা খানমের নেতৃত্বাধীন এ কমিটি করপোরেশনের আওতাভুক্ত নির্বাচনী এলাকার এমপিদের অংশগ্রহণের পক্ষে মত দিয়ে আচরণ বিধিমালায় সংশোধনের প্রস্তাব করেছে।

নির্বাচন কমিশনের আইন সংস্কার কমিটির রবিবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকের কার্যপত্রে এ প্রস্তাব তোলা হয়। ওই কার্যপত্রে এমপিদের কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে আচরণবিধিতে পাঁচটি বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া আচরণ বিধিমালার আওতায় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোন অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে।

তবে রবিবার কোনো সিদ্ধান্ত ছাড়া এ বৈঠক শেষ হয়। সোমবার বিষয়টি নিয়ে আবারো বৈঠকের কথা রয়েছে।

এর আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে এ সংক্রান্ত বিধি নিষেধ তুলে নেয়ার দাবি জানায়। তবে দেশের অন্যতম প্রধান দল বিএনপি এমপিদের প্রচার চলানোর বিপক্ষে মত দিয়েছে।

এ বিষয়ে কবিতা খানম বলেন, আমরা আলোচনা করছি। সবার মতামত নিচ্ছি। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আমরা আবারো বসবো।

প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে বিষয়টি নিয়ে আইন সংস্কার কমিটি আরেকটি বৈঠক করলেও কোনও ধরনের সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, এমপিদের প্রচারের সুযোগ দিতে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালার ২(১৩) ধারায় সংশোধনের প্রস্তাব করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা থেকে ফল প্রকাশ পর্যন্ত সময়ে এমপিদের কার্যক্রমের ওপর বিধি-নিষেধ আরোপে বিদ্যমান ধারার সঙ্গে একটি নতুন উপধারা সংযোজনের কথা বলা হয়েছে।

আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার আচরণ বিধিমালার আওতায় আনতে ধারা-৭ এর সঙ্গে নতুন উপধারা যুক্তের প্রস্তাব করেছে।

উল্লেখ্য, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ওই নির্বাচনে এমপিদের প্রচারের সুযোগ দিতে ইসিতে দাবি জানান। ওই দাবির প্রেক্ষিতে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আচরণ বিধিমালা সংশোধন দ্বিধাবিভক্তি দেখা দিলে বিষয়টি আইন সংস্কার কমিটিতে পাঠানো হয়।

ট্যাগ :

সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেওয়ার পক্ষে ইসি

প্রকাশিত : ১০:০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮