০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

এসসিসিআই-এর সদস্য শমী কায়সার

নব্বই এর দশকের একজন তুমুল জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তাকে আর অভিনয়ে দেখা যায় না। বহু পরিচয়ে এখন তিনি পরিচিত । বর্তমানে একজন সফল নারী উদ্যোক্তা, প্রযোজক ও রাজনীতিক। পাশাপাশি ই-কমার্স ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ই-ক্যাবের সভাপতি হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন জনপ্রিয় এই মুখ।

নতুন খবর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই)-এ একমাত্র নারী সদস্য হিসেবে এসসিসিআই কার্য নির্বাহী কমিটিতে সংযুক্ত করা হয়েছে ই-ক্যাব সভাপতি শমী কায়সার-কে। তৃতীয় বাংলাদেশী হিসেবে ২০২৩-২৪ মেয়াদে স্মার্ট অর্থনীতির টেক-সই বাণিজ্য বন্ধনের সেই অভিপ্রায় বাস্তবায়নে এবার কাজ করবেন। উচ্ছসিত শমী কায়সার। এর আগে বাংলাদেশ থেকে নারী প্রতিনিধি হয়েছিলেন এফবিসিসিআই পরিচালক ও বাগেরহাট চেম্বারের সভাপতি হাসিনা নেওয়াজ।

নতুন দায়িত্ব পেয়ে শমী কায়সার বলেন, ‘নতুন এই দায়িত্ব পেয়ে আমি উচ্ছসিত। এটা আমার জন্য একটি বড় প্রাপ্তি। আমি চাই দেশের উন্নয়নের জন্য ই-ট্যুরিজম, কুটির শিল্প, স্টার্টআপ এবং আঞ্চলিক অর্থনৈতিক জোটে আইটি ও ই-কমার্স কে সংযুক্ত করতে।

শমী কায়সারের জন্ম ১৯৭০ সালের ১৫ জানুয়ারি ঢাকায়। তার বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার। মা পান্না কায়সার একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হরিণাকুণ্ডুতে ধসে পড়া সড়ক এখন মরণফাঁদ, দুই বছরেও হয়নি সংস্কার

এসসিসিআই-এর সদস্য শমী কায়সার

প্রকাশিত : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩