০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রিয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের অভিযান ছয় মামলা, ৩২ হাজার ৫শত টাকা জরিমানা

জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে ৯ মার্চ রবিবার মহানগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান,মসলার দোকান, কাঁচা বাজার,মাংসের বাজার,খেজুর, ডিমসহ বিভিন্ন পণ্যের নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্যের তালিকা হালনাগাদ না থাকা  সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬ টি মামলায় মোট ৩২হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাপড়ের দোকানসমূহে বিশেষ নজরদারি ও অতিরিক্ত মূল্য নেয়ার ব্যাপারে সতর্কতা প্রদান করা হয়।
টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ফরিদা খানম এবং  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক । উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিব শাহরিয়ার,সাইফুল ইসলাম ভূঞা, সুমন মন্ডল অপু, ইজাহারুল আহম্মেদ শিহাব, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। অভিযানে বিএসটিআই এর বিভিন্ন কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের অভিযান ছয় মামলা, ৩২ হাজার ৫শত টাকা জরিমানা

প্রকাশিত : ০৯:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫