০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবীতে প্রকৌশল অধিকার আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষার মাধ্যমে নিয়োগসহ তিন দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রকৌশল অধিকার আন্দোলন। রবিবার (২৪ আগস্ট) দুপুরে ক্লাস, পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন-২ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটকের সামনে বক্তব্য রাখেন, প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠক ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান, আরাফাত হোসেন, সাদিয়া ইসলামসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, প্রথমত নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এতে চাকুরীর আবেদনপ্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। কোন প্রকার কোটা বা সমমান পদ তৈরী করে পদোন্নতির সুযোগ দেয়া যাবে না। দ্বিতীয়ত দশম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমা ডিগ্রীধারীদের জন্য বরাদ্দকৃত শতভাগ কোটা বাতিল করতে হবে। এ পদে নূন্যতম যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে। তবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি করা চাকুরী প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে। তৃতীয়ত বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া নামের আগে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, চব্বিশের বিপ্লব পরবর্তী এখনও কোটা ও বৈষম্য রয়ে গেছে। তাই প্রকৌশল খাতকে সংস্কার করতে হবে। তিন দফা দাবীতে মেনে না নিলে দেশের সর্বস্তরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরুপ আগামী তিন দিন ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবীতে প্রকৌশল অধিকার আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫