০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আফগানিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে।

দেশটির ফারাহ প্রদেশের আনার দারা জেলায় বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফারাহ প্রদেশের গভর্ণরের মুখপাত্র নাসির মেহরি বলেন, দুটি হেলিকপ্টার পাশের হেরাত প্রদেশে যাওয়ার পথে আনার দারা জেলায় একটি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট ও ২৩ যাত্রী ছিলেন।

খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে তালেবান জঙ্গিরা হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করেছে।

মেহরি বলেন, নিহতদের মধ্যে পশ্চিম আফগানিস্তানের ডেপুটি সেনা কোর কমান্ডার এবং ফারাহ প্রাদেশিক পরিষদের প্রধানও রয়েছেন।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের বৃহত্তম কারাগারের কাছে সরকারি কর্মচারীদের একটি বাস লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

পুলিশ মুখপাত্র বাসির মুজাহিদ জানান, বুধবারের এ হামলায় আরো পাঁচজন আহত হয়েছে। বাসটিতে করে পুল চারখি কারাগারের স্টাফদের বহন করা হচ্ছিল। সূত্র: এএফপি

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আফগানিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫

প্রকাশিত : ০৪:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮