১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

অরিত্রির আত্মহত্যা: অধ্যক্ষসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরাসহ তিন শিক্ষিকাকে আসামি করা হয়েছে।

এর আগে গত রবিবার পরীক্ষা চলার সময় অরিত্রির কাছে মোবাইল ফোন পাওয়া যায়। সে নকল করছে, এমন অভিযোগে সোমবার মা-বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। এ সময় তাকে ও তার মা-বাবাকে অপমান করেন এক শিক্ষক। এছাড়াও অরিত্রিকে ছাড়পত্র নিয়ে যেতে বলা হয়। এরপর বাড়ি এসে অরিত্রি সিলিং ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দেয়।

অরিত্রিদের শান্তিনগরের বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসকেরা অরিত্রীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সব পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আন্দোলনরত ছাত্রীরা। একইসাথে বুধবার সকাল থেকে কলেজ ফটকে অবস্থান নেবে তারা।

কলেজের অধ্যক্ষ ও শাখাপ্রধানের পূর্ণ বরখাস্ত, গভর্নিং বডি বাতিল, প্রচলিত আইনে অরিত্রি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারী ছাত্রী ও তাদের অভিভাবকেরা এই কর্মসূচি ঘোষণা করেন।

মঙ্গলবার স্কুলের বেইলি রোড শাখায় দিনভর আন্দোলন শেষে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এই কর্মসূচি ঘোষণা করেন। তারা বলেন, শিক্ষামন্ত্রী তিন দিনের কথা বলেছেন, এর মধ্যে বিচার সম্পন্ন করা না হলে লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে। বুধবার সকাল ১০টায় স্কুলের ১ নম্বর ফটকের সামনে তারা অবস্থান নেবেন।

এদিকে এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে।

বিবি/জেজে

ট্যাগ :

অরিত্রির আত্মহত্যা: অধ্যক্ষসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৯:৩৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮