১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বান্দরবানে রুমা থানছি সড়কের ভয়াবহ ফাটল

টানা এগারোদিন প্রবল বর্ষণের ফলে বান্দরবান-কেরানিহাট সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় গত নয়দিন ধরে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বান্দরবানে টানা তিনদিন রোদ হওয়ায় সড়ক থেকে পানি নেমে যাওয়ার কারনে অদ্য বুধবার সকাল থেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ভারসাম্য হারানোর ফলে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ধসের ঘটনা সহ তিন জনের মৃত্যু হয়েছে।

পাহাড় ধসের কারণে বান্দরবান-রুমা উপজেলা সড়কের ৯ মাইল, ১২ মাইল, দৌলিয়ান পাড়ার, হিমাক্রি, খৈক্ষংঝিড়ি সহ বিভিন্ন স্থানের সড়কের প্রায় অংশ প্রবল বর্ষণের ধসে যাওয়ার ফলে রুমা উপজেলার গোটা জনগণের একমাত্র যোগাযোগের মাধ্যম এখন নৌপথ। অপরদিকে বান্দরবান-থানচি সড়ক পথে ডিম পাহাড়ের পার্শ্ববর্তী ২৩ কিলোমিটার এলাকায় রাস্তায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, এতে দৃশ্যমান হচ্ছে না সড়কে।
বাস মালিক সমিতি’র সভাপতি ঝন্টু বলেন, কয়েকদিন ধরে প্রতিদিন রোদ উঠছে। প্রবল বর্ষণের কিছু উপজেলার সড়ক ধ্বসে গেলেও বেশ কয়েকটির উপজেলার সাথে সড়কের বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম জানান, বান্দরবানে টানা কয়েকদিনের স্বাভাবিক রোদ হওয়ায় বন্যার পরিস্থিতি প্রায় কমে গেছে, শঙ্খ নদীতে গত কয়েকদিনের মত বন্যা দেখা যাচ্ছে না। বন্যার্তদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছি।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বান্দরবানে রুমা থানছি সড়কের ভয়াবহ ফাটল

প্রকাশিত : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯