০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন

গ্রিন হাউস গ্যাস নিঃস্বরণ কমানোর প্রস্তাবে মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনী অনুস্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দাকার আনোয়ারুল ইসলাম এতথ্য জানান।

তিনি বলেন, “ওজনস্তর রক্ষায় ১৯৯৮ সালের ১৬ সেপ্টেম্বর ‘মন্ট্রিল প্রটোকল অন সাবট্যান্সসেস দ্যাট ডিপ্লেট দ্য ওজোন লেয়ার’ গ্রহণ করা হয়, যা মন্ট্রিল প্রটোকল নামে পরিচিত। বর্তমানে পৃথিবীর সব দেশ মন্ট্রিল প্রটোকল অনুস্বাক্ষর করায় এটি আজ ইউনিভার্সল রেটিফাইড প্রটোকলের মর্যাদা লাভ করেছে।’

‘কিগালি সংশোধনী চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকা ও মালদ্বীপ অনুস্বাক্ষর করেছে। অন্য দেশগুলো অনুস্বাক্ষর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। চলতি বছরের ২২ আগস্ট পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশ সংশোধনীটি অনুস্বাক্ষর করেছে।”

মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনী বাস্তবায়িত হলে জলবায়ু বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি প্রসার ঘটবে। ফলে উল্লেখযোগ্য পরিমাণ গ্রিন হাউজ গ্যাস নিঃস্বরণ কমবে, যা প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯