০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেসি যা কিছু করে তা অবিশ্বাস্য

মেসি ও সুয়ারেজ মাঠে ও মাঠের বাইরেও দীর্ঘদিনের বন্ধু। আর চলতি মৌসুমে ক্যাম্প ন্যুয়ে এসে তাদের বন্ধুত্বই খুঁজছেন আতোঁয়া গ্রিজম্যান। সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড উয়েফাকে বলেন, ‘আমি সত্যি লাজুক এবং লোকজনের সঙ্গে আলাপে তেমন দক্ষ নই। আমি তেমন লোক নই, যে নিজ থেকে আলাপ শুরু করে। তবে লিও, লুইস ও আমি এখন একজন আরেকজনকে জানছি এবং আমরা ইতোমধ্যে একসঙ্গে ডিনারেও গিয়েছি।’

গ্রিজম্যান আরো বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নতি করবে, এবং তা ঘটলে তা আমাদেরকে মাঠে আরও সাচ্ছন্দ্য করবে।’

মাঠে মেসির নৈপুণ্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়ছিল গ্রিজম্যানকে। অবশ্য বার্সেলোনা প্রাণভোমরাকে নিয়ে তেমন উচ্চবাচ্য করেননি ফরাসি তারকা। কেবল বলেন, ‘গত ৪০ বছরে আমরা তার (মেসি) মতো এমন একজনকেও দেখিনি। সে যা কিছু করে তা অবিশ্বাস্য। তাকে খেলতে দেখা সত্যি আনন্দের।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

মেসি যা কিছু করে তা অবিশ্বাস্য

প্রকাশিত : ০২:০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯