০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শনিবার আসছে ‘সোনার তরী’, মঙ্গলবার ‘অচিন পাখি’

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে অত্যাধুনিক প্রযুক্তির আরো দুটি ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে। বহরের পঞ্চম ও ষষ্ঠ দুটি উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯ আগামী সপ্তাহেই পৌঁছবে ঢাকায়। উড়োজাহাজ দুটি হচ্ছে- ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।

এরমধ্যে ‘সোনার তরী’ আসবে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এবং ‘অচিন পাখি’ মঙ্গলবার একই সময়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ নিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮ তে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, উড়োজাহাজ দুটির নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার ও মঙ্গলবার এ দুটি ড্রিমলাইনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আগামী ২৮ ডিসেম্বর এই দুটি ড্রিমলাইনারসহ বিমানের মোবাইল অ্যাপস প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান তাহেরা খন্দকার।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

শনিবার আসছে ‘সোনার তরী’, মঙ্গলবার ‘অচিন পাখি’

প্রকাশিত : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯