০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ভ্যান ফিরে পেয়ে আনন্দে চালালেন বাহাদুর, ফুল দিয়ে ধন্যবাদ জানালেন পুলিশকে

নওগাঁ জেলা পুলিশের এআই সংযুক্ত ডিজিটাল প্রযুক্তি ও সার্ভিল্যান্স ক্যামেরার সহায়তায় চুরি হওয়া একটি ভ্যান নাটোর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। দীর্ঘ অপেক্ষার পর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ভ্যানটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভ্যানচালক বাহাদুর (৫০)। আনন্দ প্রকাশ করতে নিজেই ভ্যান চালিয়ে পুলিশ সুপারের সামনে ঘুরে বেড়ান তিনি। কৃতজ্ঞতা জানাতে পুলিশের জন্য নিয়ে আসেন ফুলও।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ভুক্তভোগী বাহাদুর, পিতা মৃত জফির, সাং-রাজাপুর, থানা-রাণীনগর, জেলা-নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে তাঁর ভ্যান চুরির ঘটনা জানান। তিনি পুলিশ সুপারকে জানান, ভ্যানটিই তাঁর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। প্রতারণার মাধ্যমে নওগাঁ শহর থেকে ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।

বাহাদুরের অসহায়ত্বের কথা শুনে পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়েরের পর চুরি হওয়া ভ্যান উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে বিশেষ নির্দেশনা দেন।

পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। নওগাঁ জেলা পুলিশের স্থাপিত এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিল্যান্স ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে নাটোর সদর ও নলডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাম (৪৮), পিতা আব্দুল্লাহ হক, গ্রাম রঘুনাথপুর, নর্দগ্রাম, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ এবং তাঁর ছেলে নয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় সালামের হেফাজত থেকে চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

দীর্ঘ প্রচেষ্টার পর নিজের একমাত্র উপার্জনের অবলম্বন ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন বাহাদুর। এখনো ভ্যানটি কেনার কিস্তি পরিশোধ বাকি রয়েছে। তাই ভ্যানটি ফিরে পাওয়া তাঁর কাছে ছিল নতুন করে বেঁচে থাকার স্বপ্ন ফিরে পাওয়ার মতো। আনন্দ প্রকাশ করতে পুলিশ সুপারের সামনে নিজেই ভ্যান চালিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এ সময় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফুল নিয়ে উপস্থিত হন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

একটি চুরি হওয়া ভ্যান উদ্ধার শুধু অপরাধের রহস্য উদ্‌ঘাটন নয়, বরং একজন অসহায় মানুষের জীবিকার অবলম্বন ফিরিয়ে দেওয়ার ঘটনাও। আধুনিক প্রযুক্তি, এআই সংযুক্ত নজরদারি ব্যবস্থা ও পুলিশের তৎপরতায় দ্রুত ভ্যানটি উদ্ধার হওয়ায় বাহাদুরের পরিবারে ফিরে এসেছে স্বস্তি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সুইহারী আশ্রম এর দূর্গাপূজা পুর্নমিলনীতে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

ভ্যান ফিরে পেয়ে আনন্দে চালালেন বাহাদুর, ফুল দিয়ে ধন্যবাদ জানালেন পুলিশকে

প্রকাশিত : ০৩:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬