০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মুসলিমদের সম্পত্তি জব্দ করে ক্ষতিপূরণ আদায়

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে যে ক্ষতি হয়েছে এজন্য মুসলমানদের দায়ী করেছে দেশটির উত্তর প্রদেশ সরকার। সেইসঙ্গে বিক্ষোভ প্রদর্শনকারীদের বিরুদ্ধে ‘বদলা’ নেওয়ার কথা এবং তাদের সম্পত্তি জব্দ করে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছে রাজ্য সরকার।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহিংসতার জন্য পরোক্ষভাবে মুসলিমদের দায়ী করে ঝাড়খন্ডে এক সমাবেশে বলেছেন, ‘এসব আগুন কারা লাগাচ্ছে, সেটা তাদের পোশাক দেখলেই চেনা যায়।’

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে বলেছে, উত্তর প্রদেশ সরকার এই ‘বদলা’ নেওয়ার কথা ঘোষণা করার পরই মুজাফফরনগর জেলায় কোনও আইন-কানুনের তোয়াক্কা না করে অন্তত ৭০টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এই সব দোকানপাটের প্রায় সবগুলোরই মালিক মুসলিম সম্প্রদায়ের লোকজন।

মুজাফফরনগর উত্তর প্রদেশের একটি মুসলিম অধ্যুষিত এলাকা।

বিতর্কিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে গত কয়েকদিনে সেখানে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। বিজনৌর, সম্ভল, লখনৌ, মুজফফরনগরসহ এই রাজ্যের বহু এলাকা গত কয়েকদিন ধরে এই প্রতিবাদ-আন্দোলনকে ঘিরে উত্তাল। এর ফলে নষ্ট হয়েছে ট্রেন, বাসসহ বহু সরকারি সম্পত্তিও।

এযাবৎ সারা দেশে সবচেয়ে বেশি বিক্ষোভকারীর মৃত্যুও হয়েছে উত্তরপ্রদেশেই – ১৮ জন।

এরই মধ্যে উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ থেকে বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের দোকানপাট ও সম্পত্তি জব্দ করবেন, যাতে সরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষতি সেখান থেকে পুষিয়ে নেওয়া যায়।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করেছেন বা আগুন ধরিয়েছেন, হামলাকারীদের সম্পত্তি নিলাম করেই সেই অর্থ উসুল করা হবে।

তিনি আরও বলেছেন, এই উপদ্রবী বা হামলাকারীদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব। যোগী আদিত্যনাথের এই বক্তব্যের কড়া সমালোচনা করছেন হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থার দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বিবিসি বাংলাকে বলেছেন, প্রথমত সরকার কোনও সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে সাধারণ মানুষের দোকানপাট সিল করে দিতে পারে না। সরকার তাদের মর্জিমাফিক এরকম কোনও শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে না। একমাত্র আদালত বললে তখনই হয়তো এধরনের শাস্তি দেওয়া যায়।

‘আর দ্বিতীয়ত, একজন মুখ্যমন্ত্রী কীভাবে বদলা নেওয়ার কথা বলতে পারেন?’

এদিকে উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে মুজফফরনগরে জনৈক নাসিম আহমেদের পুত্র ইনাম ইলাহীর দোকান ‘ওপি এন্টারপ্রাইজ’ ক্রোক করে পুলিশ এর মধ্যেই সেখানে নোটিশ লটকে দিয়েছে।

নোটিশে বলা হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করার অপরাধে ইনাম ইলাহীর সাত লক্ষ রুপিরও বেশি জরিমানা করা হয়েছে – যে অর্থ আদায় করা হবে তার দোকান ও সম্পত্তি নিলামে তুলে।

সেই সরকারি নোটিশের প্রতিলিপি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। বিবিসি, এনডিটিভি

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মুসলিমদের সম্পত্তি জব্দ করে ক্ষতিপূরণ আদায়

প্রকাশিত : ১০:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯