০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

দিনাজপুর শহরের রাজবাটীতে মডেল মাদ্রাসা ভবনের ফলক উন্মোচন করলেন জাহাঙ্গীর আলম এমপি

দিনাজপুর শহরের রাজবাটী ইসলামী মডেল মাদ্রাসার একাডেমিক ভবনের নাম ফলক উন্মোচন, কবরস্থানের রাস্তার কাজ ও বৃক্ষরোপন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

শনিবার (২ মে ২০২৬) সকাল সাড়ে ১১টায় রাজবাটী ঈদগাহ মাঠ ও কবরস্থান উন্নয়ন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাটী ঈদগাহ মাঠ ও কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মমতাজুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনের আগে দেওয়া সব ওয়াদা পূরন করা হবে। এরই মধ্যে ফ্যামলি কার্ড, কৃষিকার্ড, ইমাম মোয়াজ্জিনের ভাতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান অন্যান্য রাষ্ট্রীয় ভাতা ও সুযোগ সুবিধা প্রদান করা হবে।

তিনি বলেন, আমরা দিনাজপুরকে শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলবো। সবাইকে সংযমের পরিচয় দিতে হবে। দিনাজপুরকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন। এই মাদ্রাসার উন্নয়নের জন্য তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চেম্বারের পরিচালক মোস্তফা কামাল মিলন।

রাজবাটী মডেল মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মাদ্রাসার একাডেমিক ভবনের নাম ফলক উন্মোচন করেন। এছাড়া কবরস্থানের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ও মাদ্রাসা প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

ডিএস

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

দিনাজপুর শহরের রাজবাটীতে মডেল মাদ্রাসা ভবনের ফলক উন্মোচন করলেন জাহাঙ্গীর আলম এমপি

প্রকাশিত : ০৪:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬