১০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

গজারিয়ায় ওয়ালপ্যাক পলিমারস লিমিটেডে ডাকাতির চেষ্টা, পুলিশ-জনতার ধাওয়ায় পলায়ন

উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত ওয়ালপ্যাক পলিমারস লিমিটেড কারখানায় ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।

শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রাতের আঁধারে একদল ডাকাত কারখানার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এসময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন এবং স্থানীয়দের সতর্ক করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এবং স্থানীয় জনতা এগিয়ে এলে ডাকাত দলটি পালিয়ে যায়।কারখানার জিএম তারিকুল হোসেন জানান, রাত দুইটার দিকে একদল ডাকাত দেয়াল টপকে কারখানার ভেতরে ঢুকে পড়ে। সিকিউরিটি গার্ডরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশ ও এলাকাবাসীকে জানালে তারা ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা কৌশলে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএস./

ট্যাগ :

নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গজারিয়ায় ওয়ালপ্যাক পলিমারস লিমিটেডে ডাকাতির চেষ্টা, পুলিশ-জনতার ধাওয়ায় পলায়ন

প্রকাশিত : ০৫:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬