০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শেখ রাসেল শিশু উদ্যান উন্মুক্ত হবে ১৭ মার্চ

শেখ রাসেল শিশু উদ্যানের নকশা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু উদ্যান নির্মাণ করছে বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়। ১৭ মার্চ এ উদ্যান উন্মুক্ত করা হবে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মুলফটকে দৃষ্টিনন্দন এ উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সবাইকে উন্নয়ন ও সমৃদ্ধির শপথ নিতে হবে।

ডা. মকবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে। তাই সরকারকে সহযোগিতায় সবার ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েল বলেন, ১৭ মার্চের মধ্যে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু উদ্যান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল, সহকারী প্রধান শিক্ষক মুন্নুজান বেগম, সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিফা বেগম প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

শেখ রাসেল শিশু উদ্যান উন্মুক্ত হবে ১৭ মার্চ

প্রকাশিত : ১১:২৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০