১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

রান আউট তামিম

অবশেষে প্রথম উইকেটের দেখা পেলো পাকিস্তান। ১১তম ওভারের শেষ বলে দলীয় ৭১ রানের মাথায় রান আউট হয়ে ফিরেছেন তামিম ইকবাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন নাঈম শেখ (৩৯) ও লিটন দাস (৫)।

এর আগে পাকিস্তান সফরের প্রথম টি-টোয়েন্টিতেই নতুন রেকর্ড গড়েন তামিম। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক এতদিন ছিলেন সাকিব আল হাসান। এখন সেই রেকর্ডের মালিক টাইগার ওপেনার তামিম।

৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের সংগ্রহ ১৫৬৭ রান। তবে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে ব্যক্তিগত ১৪ রানে ব্যাট করার সময় সাকিবকে ছাড়িয়ে গেছেন তামিম। এজন্য সাকিবের চেয়ে ৪ ম্যাচ কম খেলেছেন তিনি।

এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

পাকিস্তানের একাদশ: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

রান আউট তামিম

প্রকাশিত : ০৪:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০