দারুন শুরুটা ধরে রাখতে পারল না বাংলাদেশ। অথচ রানটা অারো বেশি হতে পারত। কিন্তু দুই ওপেনার ছাড়া অার কেউই সুবিধা করতে পারলেন না। বাংলাদেশ সাকুল্যে তুলতে পেরেছে ৫ উইকেটে ১৪১ রান। এই রান নিয়ে কতটা লড়াই করতে পারে বাংলাদেশ এখন সেটাই দেখার।
তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় সেটি কাজে লাগানো গেল না।
শুক্রবার (২৪ জানুয়ারি) টসে অাগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। দারুন শুরু এনে দেন দুওপেনার। ৭১ রানে ওপেনিং জুটি ভাঙে। ৩৯ রানে ফেরেন তামিম।
এর পরপরই ফিরে যান লিটন দাস (১২)। ফিফটির কাছে গিয়ে ফিরে এসেছেন নাঈম।তিনি ৪১ বলে করেন ৪৩ রান।
এরপর বাংলাদেশের রান তরতর করে এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হলো উল্টো। এক মাহমুদউল্লাহ ছাড়া বাকিরা কেউ সুবিধা করতে পারেননি। ১৪ বলে ১৯ করে অপরাজিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক। ১টি করে উইকেট নিয়েছেন শাদাব, অাফ্রিদি ও রউফ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























