বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন বিস্ময় বালিকা কোকো গফ। ভেনাস উইলিয়ামসের পর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকেও সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন কোকো গফ।
শুক্রবার মেলবোর্ন পার্কের অ্যারেনায় মাত্র ৬৭ মিনিটেই জাপানি কন্যা ওসাকাকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন কোকো।গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ওসাকা। এবার তৃতীয় রাউন্ডেই ১৫ বছরের এই কিশোরীর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন তিনি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























